• সিলেট, রাত ১২:৫৬, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

Manual4 Ad Code

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন।

Manual3 Ad Code

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্যের নিজ বাসভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন মো: বরকত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসীন উদ্দীন, সহকারী কমিশনার ভুমি কাওসার আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো: খালিদ সাইফুল্লাহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: আহসান হাবিব, উপজেলা ইন্সট্রাক্টর মো: শিমুল আলী, পিআইও মোহাম্মদ কবির আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা অরুপ রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার তপন চন্দ্র শীল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদিক আহমদ, উপ সহকারী প্রকৌশলী প্রমুখ।

Manual5 Ad Code

সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com