• সিলেট, বিকাল ৫:২০, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুরমার পাড়ে উন্মোচন হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫
সুরমার পাড়ে উন্মোচন হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

Manual7 Ad Code

সুরমার পাড়ে উন্মোচন হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটে ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে রোববার (৯ নভেম্বর) বেলা পৌনে একটায় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি।

সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি। এছাড়া সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ বিসিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual1 Ad Code

এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল এতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com