• সিলেট, সকাল ৭:১১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পো*ড়া*নো হল ক্যা*ন্সা*রে*র জন্য দায়ী কসমেটিক্স

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সিলেটে পো*ড়া*নো হল ক্যা*ন্সা*রে*র জন্য দায়ী কসমেটিক্স

Manual6 Ad Code

সিলেটে পো*ড়া*নো হল ক্যা*ন্সা*রে*র জন্য দায়ী কসমেটিক্স

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual3 Ad Code

সিলেটে ক্যান্সারের জন্য দায়ী মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিক্স সমাগ্রী জব্দের পর পোড়ানো হয়েছে। সঙ্গে মোটা অংকের জরিমানাও আদায় করেছে

Manual8 Ad Code

সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালিয়ে এসব পণ্য পোড়ানোর পাশাপাশি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালদিঘীরপার হকার্স মার্কেটের বি ব্লক, ১৭নং গলির ৭৫৮নং দোকান রুদ্রাক্ষি এন্টারপ্রাইজের গুদামে প্রচুর বিক্রয় নিষিদ্ধ ভেজাল কসমেটিক্স সামগ্রী মজুত রয়েছে যা মানব দেহের স্কিন ক্যান্সারের জন্য দায়ী।

Manual4 Ad Code

তিনি জানান, এরপর তারা র‌্যাব-৯ সদস্যদের সহযোগীতায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও দোকানটির একজন কর্মচারীকে আটক করেন। পরে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে আটক কর্মচারীকে ছেড়ে দেওয়া হয় এবং ওইসব ভেজাল পণ্য প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।

এসময় অবৈধভাবে আমদানিকৃত নকল অলিভওয়েলসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যও জব্দ করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com