• সিলেট, সন্ধ্যা ৬:০৪, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সিটি কর্পোরেশনের নব মনোনীত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জেলা জাসাসের অভিনন্দন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের নব মনোনীত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জেলা জাসাসের অভিনন্দন

Manual4 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের নব মনোনীত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জেলা জাসাসের অভিনন্দন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট সিটি করপোরেশনের নবমনোনীত প্রশাসক ও আব্দুল কাইয়ুম চৌধুরী-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা জাসাস নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, সদস্য সচিব রায়হান এইচ খানসহ নেতৃবৃন্দ বলেন— সিলেট নগরীর নাগরিক সেবা নিশ্চিতকরণ, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ও দূরদর্শী ভূমিকা রাখবেন বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

পরিকল্পিত নগর উন্নয়ন, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন— বর্তমান সময়ের জরুরি দাবি। প্রশাসকের গতিশীল নেতৃত্বে এসব ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে সিলেট জেলা জাসাস নেতৃবৃন্দ সিলেট সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নগরবাসীর কল্যাণে নবমনোনীত প্রশাসকের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com