• সিলেট, বিকাল ৫:২০, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএমপির সাবেক ওসি কাইয়ুম চৌধুরী আর নেই

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
এসএমপির সাবেক ওসি কাইয়ুম চৌধুরী আর নেই

Manual2 Ad Code

এসএমপির সাবেক ওসি কাইয়ুম চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক

Manual3 Ad Code

 

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ ও মোগলাবাজার থানার সাবেক ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

জানা যায়, কাইয়ুম চৌধুরী বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ১৯৯৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

এছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান ও মোগলাবাজার থানায় ওসি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও হাইতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সুনাম বৃদ্ধি করেন। সর্বশেষ তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে কর্মরত ছিলেন।

Manual8 Ad Code

এদিকে, কাইয়ুম চৌধুরীর প্রথম জানাযার নামাজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাদে ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়া তার দ্বিতীয় জানাযা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর আখালিয়া নবাবী মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মঙ্গলবার বাদ আসর বিকাল সাড়ে ৪টায় পশ্চিম তিলাপাড়া শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে তার পৈত্রিক পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com