• সিলেট, সন্ধ্যা ৬:৪৯, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়নের ক্ষেত্রে সিলেট-৩ আসন হবে রোল মডেল: এম এ মালিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
উন্নয়নের ক্ষেত্রে সিলেট-৩ আসন হবে রোল মডেল: এম এ মালিক

Manual8 Ad Code

উন্নয়নের ক্ষেত্রে সিলেট-৩ আসন হবে রোল মডেল: এম এ মালিক

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

 

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনটিকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়েতোলার কথা বলেছেন এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমএ মালিক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটের সদর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ জসির উদ্যোগে, ৩০নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগীতায় অনুষ্টিত এই দোয়া ও ইফতার মাহফিলে তিনি বলেন, গত ১৫ বছর এই আসনের স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছুই ছিলনা। সব ধরনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সাধারণ মানুষকে তাদের স্বাস্থ্য শিক্ষাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। এমএ মালিক বলেন, এখন পুনর্গঠনের সময়। সিলেট-৩ আসনের প্রতিটি উপজেলাকে উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসাবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার ছিলনা, কোথাও ডাক্তার থাকলে ওষুধ ছিলনা। এখন এর অবসান হবে। অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার নিয়োগ ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সারাদেশ পুনর্গঠন করব। সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে কাজ করব। সিলেট সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের জৈনপুরে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোক্তা ফয়সল আহমদ জসির নিজ বাসভবনে অনুষ্টিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য আজমল হোসেন। ইফতারপূর্ব আলোচনাসভা পরিচালনা করেন সিলেট জাসাসের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ কালাম। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকুল আহমদ মুর্শেদ, মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহিন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক খিজির আহমদ এনু, মহানগর বিএনপির সদস্য নুরুল ইসলাম, মহনগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাফরান আহমদ। এছাড়াও ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্থরের জনসাধারণ এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল কাইয়ুম সিদ্দিকী ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com