• সিলেট, রাত ৮:৪৫, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়াং স্টার ক্লাবের নবগঠিত কমিটির শপথ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ইয়াং স্টার ক্লাবের নবগঠিত কমিটির শপথ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

ইয়াং স্টার ক্লাবের নবগঠিত কমিটির শপথ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

ইয়াং স্টার ক্লাব-এর উদ্যোগে স্থানীয় বুধবার এক অভিজাত রেস্টুরেন্টে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ পাঠের মাধ্যমে তারা ক্লাবের আদর্শ ও নীতিমালা সমুন্নত রেখে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual4 Ad Code

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, মানবতার সেবাই হচ্ছে প্রকৃত ইবাদত। তারা সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ লাহিন উদ্দিন, বাহারুল ইসলাম বাহার, মতিউর রহমান রিপন, জগত জ্যোতি দে জুয়েল, অভিজিৎ দে সুমন, মোঃ মাসুদুর রহমান মাসুদ ও মোঃ বেলাল আহমেদ।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ জুয়েদ হোসেন মিলু, আহমদ আলী খান সুমন ও মোঃ রুকন আহমদ; সাধারণ সম্পাদক সুদীপ শর্ম্মা; সহ-সাধারণ সম্পাদক এস এম শোয়েব ও মাসুদ আহমদ ইমন; সাংগঠনিক সম্পাদক ঘোরী শফিউল বারী তানভীর; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ; প্রচার-প্রকাশনা ও ধর্ম সম্পাদক মোঃ রাসেল আহমদ; সহ প্রচার ও ধর্ম সম্পাদক মোঃ আবু হানিফ; কোষাধ্যক্ষ মোঃ ফুজায়েল আহমদ; ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রউফুজ্জামান কাওসার; সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রুমেল আহমদ।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ কামরুল ইসলাম, আল আমিন ও মোঃ জাকির হোসেন। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ, রফিক মিয়া, আলমগীর মোঃ রাসেল, জাবু, মোবারক, হিজবুল্লাহ, বিমল, সালেহ, ফরিদ, সাইদুর আহমদ, সাদ হাসান ও সুমন প্রমুখ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, “মানবতাই আমাদের লক্ষ্য” এই মূলমন্ত্র ধারণ করে ইয়াং স্টার ক্লাব ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com