• সিলেট, সন্ধ্যা ৬:৩৩, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুশিয়ারা নদীতে ঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
কুশিয়ারা নদীতে ঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

Manual7 Ad Code

কুশিয়ারা নদীতে ঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

Manual7 Ad Code

গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়া ৫টি বসতভিটে হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা অনুদান দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই টিন ও টাকা বিতরণ করা হয়।

মঙ্গলবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি কুশিয়ারা নদীতে তলিয়ে যায়। ঘরবাড়ি বসতভিটে হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের লোকজন। এসব অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আবুল মিয়া, আবুল মিয়া, হারুন মিয়া, কাহের মিয়া ও সুফিয়া বেগমের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তাদের হাতে এই অনুদান তুলে দেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু।

গত মঙ্গলবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি কুশিয়ারা নদীতে তলিয়ে যায়। এরপর থেকেবর্তমানে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com