• সিলেট, সন্ধ্যা ৭:৫৮, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ত্রিশ মিনিটের ব্যবধানে পুলিশের কব্জায় ৬

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সিলেটে ত্রিশ মিনিটের ব্যবধানে পুলিশের কব্জায় ৬

Manual6 Ad Code

সিলেটে ত্রিশ মিনিটের ব্যবধানে পুলিশের কব্জায় ৬

নিজস্ব প্রতিবেদক

সিলেটে একদিনে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দু’জন ছিনতাইকারী ও ৪ জন পেশাদার শিলং তীর জুয়াড়ী।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রæয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় ৬জনকেই গ্রেপ্তার করা হয় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে, মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে।

 

Manual5 Ad Code

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর তালতলা এলাকার পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোরিকশায় ছোরা ধরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

 

 

তারা হলেন, দক্ষিণ সুরমা তেলিবাজার বাইপাস এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ইকবাল হোসেন শফিক (২৭) ও কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিচর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবু রায়হান আব্দুল্লাহ (২৬)।

 

আবদুল্লাহ নগরীর মেজরটিলার সৈয়দপুর কালা মিয়ার কলোনিতে বসবাস করছেন।

 

তাদের কাছ থেকে ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

একই দিন বিকাল ৪টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অফিসের সামনা ৪ জুয়াড়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

 

তারা হলেন, ওই এলাকার ছালিক আহমদের ছেলে শরিফ আহমদ তারেক (২৬), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া জহিরকোনা এলাকার মৃত হারিস মিয়ার ছেলে বর্তমানে নগরীর সাদারপাড়া বাসিন্দা মো. জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার মঙ্গল মিয়ার ছেলে বর্তমানে নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. জামিল ও কোতোয়ালি থানার সোনাতলা সবুজ-২৫নং বাসার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শহীদ।

শিলং তীরজুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

Manual8 Ad Code

তাদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করে ৬ জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com