• সিলেট, রাত ৮:০২, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাজসেবী শেরাম অঞ্জন আর নেই

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সমাজসেবী শেরাম অঞ্জন আর নেই

Manual1 Ad Code

সমাজসেবী শেরাম অঞ্জন আর নেই

Manual4 Ad Code

প্রেসবিজ্ঞপ্তি

বিশিষ্ট সমাজসেবী সংগঠক শেরাম অঞ্জন সিংহ (৫৪) আর নেই। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১ টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেরাম অঞ্জন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার দুপুরে তার নিজ গ্রাম হবিগঞ্জের চুনারুঘাটস্থ গোবরখোলা গ্রামে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল মনিপুরী এসোসিয়েশন (ইমা), বাংলাদেশ চ্যাপ্টার শেরাম অঞ্জন সিংহের অকাল প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি ওইনাম রমেন্দ্র ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু শর্মা এক শোকবার্তায় বলেন, শেরাম অঞ্জনের মতো একজন নিবেদিতপ্রাণ, সক্রিয় সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা একজন সৎ, আন্তরিক ও পরোপকারী মানুষকে হারালাম। ইমা, বাংলাদেশ তার শোকসন্তপ্ত পরিবার, পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।
শেরাম অঞ্জনের অকাল মৃত্যুতে আরো শোক জানিয়েছেন বিশগাঁও মণিপুরী কল্যাণ সমিতি, শজিবু’র সম্পাদক কবি শেরাম নিরঞ্জন, চিত্রশিল্পী এন যোগেশ^র অপু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ প্রমুখ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com