• সিলেট, বিকাল ৩:৩৩, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual3 Ad Code

এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় সংসদে এনসিপির ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে বাড়তে তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠে, উত্থান-পতন মেনে নিয়েই এগোতে হয়। এই উত্থান-পতনকে যার মেনে নেয় না, তারা টিকে থাকে না।’

তিনি বলেন, জনগণের চাহিদাকে সমন্বিত রেখে এ দেশের সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে, এমন রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, ভবিষ্যৎ প্রজন্ম চায়। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতে নির্মাণের জন্য এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ ও জাতিকে নেতৃত্ব দেওয়াকে আমাদের জন্য রাজনৈতিক বিজয় বলে মনে করি।

Manual4 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। এনসিপি ২০২৪ সালের জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

Manual2 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা জাতীয় স্বার্থে এক থাকব। সংসদে তর্ক-বিতর্ক হবে ও বহুমত থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলা হবে। জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় ইস্যুগুলোতে আলোচনা করে, বিতর্ক করে জাতির জন্য দিকনির্দেশনা দিতে পারব।’

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com