• সিলেট, রাত ১০:৫৮, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫
মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ

Manual6 Ad Code

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ

ডেস্ক রিপোট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে এখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আজকে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন ৭১-এ কিছুই ঘটেনি, আমরা নাকি কিছুই করিনি, দেশের জন্য কোনো অবদানই রাখিনি। বলা হচ্ছে, ২৪-এ যারা করেছে তারাই সব করেছে। এই অপচেষ্টা প্রতিহত করতে হবে।’

Manual2 Ad Code

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

মির্জা ফখরুল আরও বলেন, ‘৭১-কে আমি ভুলতে পারব না। ৭১ না হলে নতুন বাংলাদেশ হতো না। তেমনি ২৪-কে ভুলে যাওয়া সম্ভব নয়। আজ তোমাদের জন্মই হয়েছে এই দেশে-আমি তোমাদের পায়ে পড়ছি, এ কথাটা কখনও ভুলে যেও না। ৭১-এ আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, লক্ষ মানুষ হয়েছেন গৃহহারা। অগণিত মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন-এসব আমরা কোনোদিন ভুলতে পারি না।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন পিছিয়ে দেওয়ার বা বানচাল করার অপচেষ্টা চলছে। এটা হলে আমাদের সর্বনাশ হবে, দেশের সর্বনাশ হবে। তাই অনুরোধ করছি-আর কোনো কালক্ষেপণ নয়, নির্বাচন একদিনের জন্যও পেছাবেন না।’

Manual8 Ad Code

মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের মর্যাদা দিয়েছেন। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। মুক্তিযোদ্ধা ভাইয়েরা আজ ভাতা পাচ্ছেন আমাদের প্রচেষ্টার ফলেই। আমরা সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর করিম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলী।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com