• সিলেট, রাত ৩:১৩, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পৃথক অ*ভি যা*নে র‌্যাব ধ র লো ইলিয়াছ ও আলামিনকে

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫
পৃথক অ*ভি যা*নে র‌্যাব ধ র লো ইলিয়াছ ও আলামিনকে

Manual4 Ad Code

পৃথক অ*ভি যা*নে র‌্যাব ধ র লো ইলিয়াছ ও আলামিনকে

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৭৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীসপুর ইউপি মুক্তিযোদ্ধা চত্তর সংলগ্ন কিছুক্ষণ খাবার হোটেলের সামনে থেকে এক জনকে প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়।

পরবর্তীতে তাকে তল্লাশি করে তার সাথে থাকা বস্তার ভেতর নীল রঙের পলিথিন উপর খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদীসপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. ইলিয়াছ মিয়া (৪০)।

 

এছাড়াও একইদিন অপর একটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জের একটি আভিযানিক দল আনুমানিক সকাল ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপর ইউপির লোহাইদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি- একই জেলার মাধবপুর থানার জালুয়াবাদ এলাকার মো. শানু মিয়ার ছেলে মো. আলামিন মিয়া (২৩)।

Manual7 Ad Code

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com