• সিলেট, রাত ৪:৪৮, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান

Manual5 Ad Code

সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। মা জাতিরা আপনাদের মেধা প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে সকল ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে যাচ্ছেন, এটা দেশ ও নারী সমাজের জন্য সত্যি গর্বের ও প্রশংসনীয়। নারীরা একা এগিয়ে যেতে পারেন না, তাদের পেছনে পুরুষদের অবদান রয়েছে।

Manual2 Ad Code

 

তিনি বলেন, সমাজের প্রতিকূলতা ও নানা বাধা অতিক্রম করে যেসব নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ, উদ্যোক্তা কার্যক্রম ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে চলেছেন, তারা সত্যিই অনুকরণীয়। তাদের অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অন্য নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

Manual7 Ad Code

তিনি বলেন, নারীদেরকে আরো স্বাবলম্বী করতে সরকারি ভাবে সহাযোগিতা অব্যাহত রয়েছে। তিনি নারী-পুরুষ সম্মিলিত ভাবে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করার আহবান জানান।

বিভাগীয় কমিশনার ০৪ মার্চ (বুধবার) বেলা ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকল্পা একাডেমি মিলনায়তনে তৃণমুলের সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছর জীবনযুদ্ধে জয়ী নারীদের স্বীকৃতি প্রদানের জন্য ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট আয়োজিত সিলেটে বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাবির্ক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আশিক উদ্দিন।

 

Manual7 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

মহিলা অধিদপ্তর সিলেটের চাইল্ড রাইটস্ অফিসার প্রিয়াংকা দাস রায় ও জেলা কালচার অফিসার জ্যোতি সিনহা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫টি ক্যাটাগরিতে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সিলেটের বিয়ানীবাজার উপজেলারে কলসুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মৌলভীবাজার সদরে মোছাম্মাৎ আমিনা বেগম, সফল জননী হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোছাঃ রহিমা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাঞ্চন বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সিলেট নগরীর রিফাত আরা রিফা-কে সম্মাননা ক্রেস্ট, নগদ ২৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

এছাড়াও সিলেট বিভাগীয় পর্যায়ে রানার্সআপ অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মৌভীবাজারের সায়রা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিলেটের চিরশ্রী পৈত্য, সফল জনন নারী সিলেটের গুলরাজ বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মৌলভীবাজারের আয়শা আক্তার মুক্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সুনামগঞ্জের খাদিজা বেগম- কে নগদ ৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com