• সিলেট, বিকাল ৫:৩১, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যু দ্ধ ব ন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
যু দ্ধ ব ন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

যু দ্ধ ব ন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

কূটনৈতিক সমাধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, আলোচনার সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা। যুদ্ধ দীর্ঘ হলে সবাই সমস্যায় পড়বে। তাই অতিদ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধ কবে বন্ধ করবে, এটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে না।

Manual3 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন পল কাপুর। রোহিঙ্গা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।

ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।

Manual2 Ad Code

ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশের নির্বাচনকে আশাতীতভাবে শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুল্ক নিয়ে কথা হয়েছে। জুলাইয়ের ৩১ তারিখে অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল। বাংলাদেশের আইন অনুসারে ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সঙ্গে সবার আগে বাংলাদেশ এই নীতি সাংঘর্ষিক নয়।

বিডি প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com