• সিলেট, রাত ১১:০৯, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ২৫টি বালুর স্তূপ জব্দ

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ২৫টি বালুর স্তূপ জব্দ

Manual5 Ad Code

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ২৫টি বালুর স্তূপ জব্দ

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

 

Manual2 Ad Code

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলনকৃত মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২৫টি বালুর স্তূপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ খ্রি) তারিখে জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে অবস্থিত বালুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩টি ড্রাম ট্রাক- ১ পেলোডার ও অবৈধভাবে মজুত করা আনুমানিক ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়।

Manual1 Ad Code

জানা যায়, জব্দকৃত ট্রাক, পেলোডার ও বালু পরবর্তীতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার পর সরকারি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভুমি) জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com