গোলাপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে বৃহত্তর ফুলবাড়ী পূর্বপাড়া মহল্লাবাসীর উদ্যোগে কেরআনে খতমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ফুলবাড়ী বড় মেকাম জামে মসজিদে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাবেক পুলিশ কর্মকর্তা আতিব আলী, সাবেক কাউন্সিল নুরুল আম্বিয়া চৌধুরী জামিলসহ বিভিন্ন রাজনীতিবীদ, সাংবাদিক ও, সামাজিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী বড় মোকাম জামে মসজিদে পেশ ইমাম ও খতিতব মাওলানা মুফতি আসাদুর রহমান হাবিবী।
এসময় দেশ ও জসতির কল্যান কামনা করা হয়।
ইফতার মাহফিলে মসজিদের পূরো মাঠ কানায় কানায় পূর্ণ ছিল।