• সিলেট, সকাল ৮:০৪, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়ন ও মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব: এমপি মালিক

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
উন্নয়ন ও মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব: এমপি মালিক

Manual7 Ad Code

উন্নয়ন ও মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব: এমপি মালিক

প্রেস বিজ্ঞপ্তি

 

সিলেট দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়নে সিকন্দরপুরে মুন্সীবাড়ী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব। তিনি রাস্তা-ঘাটসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, এলাকার মানুষ তাকে ভালোবাসা ও আস্থা রেখে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের এই আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বদা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই এসব উন্নয়ন কাজ দৃশ্যমান হবে।

Manual7 Ad Code

এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করে বলেন, সংসদের অধিবেশন সামনে রয়েছে। সবাই যেন দোয়া করেন যাতে তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের সম্মান রক্ষা করতে পারেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান আতা, সাবেক চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসংখ্য মানুষ।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com