• সিলেট, সন্ধ্যা ৭:০০, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হা ম লা র ভ য় সত্বেও ফ্লাইট চালু করছে উপসাগরীয় বিমান সংস্থাগুলো

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
হা ম লা র ভ য় সত্বেও ফ্লাইট চালু করছে উপসাগরীয় বিমান সংস্থাগুলো

Manual3 Ad Code

৩ মার্চ, ২০২৬ তারিখে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে দুবাই ইন্টারন্যাশনাল থেকে এমিরেটসের একটি যাত্রীবাহী বিমান অবতরণ করছে। [ফাইল: আন্দ্রেয়াস রেন্টজ/গেটি ইমেজেস]

হা ম লা র ভ য় সত্বেও ফ্লাইট চালু করছে উপসাগরীয় বিমান সংস্থাগুলো
অনলাইন ডেস্ক

 

 

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলার অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। তবু পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে আকাশপথ চালু করার চেষ্টা করছে উপসাগরীয় বড় বিমান সংস্থাগুলো। এই পরিস্থিতিতেই সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রধান এয়ারলাইনস এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।

Manual7 Ad Code

চলমান নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও শুক্রবার থেকে তাদের হাব বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন বড় শহরে আংশিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো।

ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, তারা ১৯ মার্চ পর্যন্ত একটি সীমিত ফ্লাইট সূচি পরিচালনা করবে। এই সূচির আওতায় আবুধাবি থেকে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুট, দিল্লি, নিউ ইয়র্ক, টরন্টো, তেল আবিবসহ প্রায় ৭০টি গন্তব্যে যাতায়াত করা হবে।

অন্যদিকে এমিরেটস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখবে। লন্ডন, সিডনি, সিঙ্গাপুর, নিউ ইয়র্কসহ মোট ৮২টি গন্তব্যে এই ফ্লাইট পরিচালিত হবে।

দুবাই হয়ে ট্রানজিট নেওয়া যাত্রীদের ক্ষেত্রে একটি শর্ত রাখা হয়েছে। যাত্রীদের তখনই গ্রহণ করা হবে, যখন তাদের পরবর্তী সংযোগকারী ফ্লাইট চালু থাকবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফরাসি নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে সরকারের ব্যবস্থাপনায় একটি চার্টার্ড এয়ার ফ্রান্স ফ্লাইট পরিচালনার কথা ছিল। তবে গতকাল ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়।

অন্যদিকে ওমান থেকে ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগও শুরু হয়েছে। শুক্রবার ভোরে ওমান থেকে যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেছে।

তবে এই ফ্লাইটের সময়সূচিতে কিছু পরিবর্তন করতে হয়েছিল। কার্যক্রম পরিচালনা সংক্রান্ত জটিলতা এবং যাত্রী বোর্ডিংয়ে বিলম্বের কারণে নির্ধারিত সময়ের তুলনায় পরে ফ্লাইটটি ছেড়ে যায়।

Manual5 Ad Code

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নাগাদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল বুধবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

তবে এই বৃদ্ধি সত্ত্বেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বর্তমানে দুবাই বিমানবন্দরের ট্রাফিক স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সাইটটি।

সূত্র: আল-জাজিরা

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com