• সিলেট, দুপুর ২:০০, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

Manual8 Ad Code

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল
প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রেসবিজ্ঞপ্তি

Manual7 Ad Code

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী শুক্রবার (১৩ মার্চ) দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হবে। শুক্রবার (৬মার্চ) নগরীর দরগাহ গেটস্থ মুসলিম সাহিত্য সংসদের হল রুমে মহানগর বিএনপির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

Manual4 Ad Code

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual1 Ad Code

ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ইফতার মাহফিলকে সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন এবং প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে কয়েস লোদী বলেন, ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ। তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার সাথে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Manual5 Ad Code

সভায় মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মতিউল বারী খূর্শেদ ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদকবৃন্দ: রফিকুল ইসলাম রফিক ও দেওয়ান জাকির, এনামুল কুদ্দুস চৌধুরী (অর্থ), বেলায়েত হোসেন মোহন (প্রচার), তারেক আহমদ খান (দপ্তর), ডাঃ এম এ হক বাবুল (সমাজকল্যাণ), দেওয়ান আরাফাত চৌধুরী জাকি (প্রকাশনা), ফয়েজ আহমদ মুরাদ (যোগাযোগ), তাজ উদ্দিন মাসুম (সাংস্কৃতিক), সবুর আহমদ খান (জলবায়ু পরিবর্তন), লুৎফুর রহমান মোহন (বন ও পরিবেশ) এবং সৈয়দ লোকমানুজ্জামান (তথ্য ও গবেষণা), সহ-সাংগঠনিক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন ও সাব্বির আহমদ, আব্দুল মালেক (সহ-দপ্তর) আব্দুল করিম জুনাক (সহ-ছাত্র) শহীন আহমদ (সহ-মৎস্য), সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, পিয়ার উদ্দিন পিয়ার, রিয়াজ উদ্দিন সুমন, নুরুল ইসলাম লিমন, মোঃ হারুনুর রশিদ, মোঃ নুরুল ইসলাম এবং জাকির হোসেন পারভেজ।

 

সভায় নেতৃবৃন্দ আগামী শুক্রবারের ইফতার মাহফিলে মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com