• সিলেট, সন্ধ্যা ৬:৫৪, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আরও ৩ ছি ন তা ই কা রী পাকড়াও

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
সিলেটে আরও ৩ ছি ন তা ই কা রী পাকড়াও

Manual1 Ad Code

সিলেটে আরও ৩ ছি ন তা ই কা রী পাকড়াও

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট নগরীর ছড়ারপাড় ও বন্দরবাজার এলাকায় কোতোয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Manual5 Ad Code

রবিবার এসব তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে, ছড়ারপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহেদ (৪০), এছাড়া সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দৌলতপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩২) ও একই জেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জালালা আহমদ (৩৩)।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছড়ারপাড়ের শাহেদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনে ৫টি মামলা রয়েছে। আর সুনামগঞ্জের শরিফ আহমদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে। শরীফ দিরাই থানার ২টি মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া সুনামগঞ্জ জেলার জামাল আহমদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। জামাল জালালাবাদ থানার ১ টি জিআর মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com