• সিলেট, সন্ধ্যা ৭:২১, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী দিবসে ৮ উদ্যোক্তা পেলেন ‘সাহসিকা’ সম্মাননা

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
নারী দিবসে ৮ উদ্যোক্তা পেলেন ‘সাহসিকা’ সম্মাননা

Manual4 Ad Code

নারী দিবসে ৮ উদ্যোক্তা পেলেন ‘সাহসিকা’ সম্মাননা
অনলাইন ডেস্ক

 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের সফল ও উদীয়মান নারী উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে “সাহসিকা ৪.০ নারী উদ্যোক্তা পুরস্কার ২০২৬” প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে ৮ জন নারী উদ্যোক্তাকে এ সম্মাননা দেওয়া হয়।

‘বাঁধ ভেঙে দাও’ স্লোগানে সারাদেশের দেড় শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস এবং সুস্থতা বিষয়ক ব্যবসা- এই আটটি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। এছাড়া “বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল” হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহারকে সাহসিকা-বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. জেড. এম. জাহিদ হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড-১) ও সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান। শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক, পরামর্শক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা।

Manual7 Ad Code

অনুষ্ঠানের আগে “ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা” শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক এবং আইসিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও বিজনেস কোচ মো. শৌভিকুর রহমান। সেশনটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট ও সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন।

Manual4 Ad Code

এছাড়া উদ্যোক্তা উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলা এবং সাহসিকা ২০২৬-এর প্রধান বক্তা ব্যারিস্টার জাইমা রহমান।

স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত সাহসিকা বিশেষ প্রকাশনায় বাণী দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সময়োপযোগী উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। স্বপ্নশীলনের উদ্যোগে আয়োজিত সাহসিকা ৪.০ অনুষ্ঠানের সহযোগী ছিল উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম এবং আইসিটি কেয়ার।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com