• সিলেট, সন্ধ্যা ৭:৪০, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে পুলিশের খাঁ চা য় আ.লীগ নেতা জহির

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫
বিশ্বনাথে পুলিশের খাঁ চা য় আ.লীগ নেতা জহির

Manual4 Ad Code

বিশ্বনাথে পুলিশের খাঁ চা য় আ.লীগ নেতা জহির

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহুরুল হোসেন জহিরকে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র জহিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে বিএনপি নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজের পর আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় (মামলা নং ১০, তাং ১২.১০.২৫ইং) আওয়ামী লীগ নেতা অধ্যাপক জহুরুল হোসেন জহিরকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। আর মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

আওয়ামী লীগ নেতা অধ্যাপক জহুরুল হোসেন জহিরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ২০১২ সালের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com