• সিলেট, সকাল ১১:১২, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে খাল ভরাট করায় একজনকে কা রা দ ণ্ড

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
সিলেটে খাল ভরাট করায় একজনকে কা রা দ ণ্ড

Manual8 Ad Code

সিলেটে খাল ভরাট করায় একজনকে কা রা দ ণ্ড

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট সদর উপজেলার কল্লাগ্রাম এলাকায় অবৈধভাবে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা তৈরি করায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

Manual3 Ad Code

 

সূত্র জানায়, কল্লাগ্রাম এলাকায় আবদুল হান্নান নামের এক ব্যক্তি অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে পাশের হৈরখাল ভরাট করছিলেন। ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ে। এ ছাড়া খাল ভরাটের কারণে জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানিনিষ্কাশনব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়েছে। অভিযুক্ত ব্যক্তি পাশের মালিকানাধীন জমির সীমানা পিলার অপসারণ করেছেন। ঘটনাস্থলে জমির কাগজপত্র যাচাই–বাছাই করে অভিযুক্ত ব্যক্তির নামে ওই স্থানে কোনো বৈধ মালিকানা ও মাটি ভরাট কিংবা মাটি কাটার কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। এরপরই আবদুল হান্নানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Manual5 Ad Code

ভ্রাম্যামাণ আদালত পরিচালনার সময় দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি সিলেট সিটি করপোরেশন ও একটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার সরকার মামুনুর রশীদসহ (ভূমি) সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান, খালটি ভরাটের কারণে ২০০ একরের মতো কৃষিজমিতে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। অভিযান শেষে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দ্রুত খালটি আবার খননের নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা ও প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com