• সিলেট, সকাল ১০:২৯, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হতদরিদ্রদের পাশে দাঁড়ালো মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
হতদরিদ্রদের পাশে দাঁড়ালো মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ

Manual7 Ad Code

হতদরিদ্রদের পাশে দাঁড়ালো মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ। মঙ্গলবার সিলেটের সদর উপজেলার ভুলাপোনা রাখালগুল এবং সাহেব বাজার গ্রাম এলাকায় হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ’ কর্মসূচি পালন করেছে তারা।

Manual7 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের এই মানবিক উদ্যোগের আওতায় ওই অঞ্চলের প্রায় ৪০টি হতদরিদ্র পরিবারের হাতে ঈদের উপহার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের একঝাঁক উদ্যমী রোভার এবং গার্ল-ইন রোভার সদস্যবৃন্দ।

Manual4 Ad Code

এই মহতী কার্যক্রমটি সুচারুভাবে সম্পন্ন করার পেছনে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।

এছাড়াও কর্মসূচির সফল বাস্তবায়নে দিকনির্দেশনা দিয়েছেন গ্রুপ সভাপতি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী।

Manual4 Ad Code

উল্লেখ্য যে, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং রোভারিংয়ের মূলমন্ত্র ‘সেবা’কে ধারণ করে প্রতিবছরই মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ এ ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com