• সিলেট, রাত ১২:৪৮, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন

Manual1 Ad Code

কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন
অনলাইন ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে কার্য উপদেষ্টাসহ পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এসব কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং কণ্ঠভোটে তা অনুমোদন পায়।

কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন স্পিকার। অন্যদিকে বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেগুলো অনুমোদিত হয়।

কার্য উপদেষ্টা কমিটি

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কমিটির সদস্যরা হলেন—সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।

সংসদ কমিটি

Manual5 Ad Code

সংসদ কমিটির সভাপতি নূরুল ইসলাম মনি। সদস্যরা হলেন—রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় বিশেষ কমিটি

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি জয়নাল আবদিন।

কমিটির অন্য সদস্যরা হলেন—মির্জা আব্বাস উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জামির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম। স্পিকার এ কমিটির প্রস্তাব ভোটে দিলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি

বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্যরা হলেন— সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম।

বিরোধী দল থেকে আরও একজন সদস্য পরে মনোনীত করা হবে বলে জানানো হয়। পরে এ কমিটিও কণ্ঠভোটে অনুমোদন পায়।

বেসরকারি সদস্যদের বিল সম্পর্কিত কমিটি

বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান। সদস্যরা হলেন—আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদী, নওশাদ জামির, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম বুলবুল ও আখতার হোসেন।

স্পিকার এ কমিটির প্রস্তাবও ভোটে দিলে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে গৃহীত হয়।

১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন

Manual3 Ad Code

এর আগে অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ।

এ ছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশও তালিকায় রয়েছে।

সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল সংশোধন, সিভিল কোর্টস সংশোধন, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনের একাধিক অধ্যাদেশও উত্থাপন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬। এ ছাড়া মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস সংশোধন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন সংশোধন এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন সংক্রান্ত অধ্যাদেশও তালিকায় রয়েছে।

Manual7 Ad Code

এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করে সংসদে সুপারিশ দেওয়ার জন্যই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com