র্যাবের অভিযানে খন্দকার মার্কেট থেকে গ্রে*প্তা*র আসিক
নিজস্ব প্রতিবেদক
র্যাবের অভিযানে মো. আসিক মিয়া (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন ধরখার ইউনিয়নের তন্তর বাজারস্থ খন্দকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাজাঁসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।