সিলেটে ১৫ বছর পর র্যাবের কব্জায় আদিল
নিজস্ব প্রতিবেদক
১৫ বছর প্রশাসনের চোখে ধুলা দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়তেই হয়েছে আদিলকে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর কোতোয়ালী থানার মাজারগেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মো. আদিল (৪০) সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাছিমপুর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
তিনি কোতোয়ালী থানায় ২০১১ সালের ১০ এপ্রিল অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলার (নং ৩১) একটি মামলার পলাতক আসামি।
তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।