• সিলেট, বিকাল ৫:৫২, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মালদ্বীপে অ গ্নি কা ণ্ডে ৫ বাংলাদেশি নি হ ত

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
মালদ্বীপে অ গ্নি কা ণ্ডে ৫ বাংলাদেশি নি হ ত

Manual6 Ad Code

মালদ্বীপে অ গ্নি কা ণ্ডে ৫ বাংলাদেশি নি হ ত

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

মালদ্বীপের অদূরে দিগুড়া আইল্যান্ডে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও দু’জন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউজে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দু’জন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডে গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ওই আইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ দুর্ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ঘটনায় প্রবাসে অবস্থানরত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাধ্যমে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন এবং তাদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com