• সিলেট, দুপুর ২:০৩, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক

Manual5 Ad Code

সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট জেলায় সোমবার (১২ মার্চ) নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। এর পূর্বে তিনি জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস পুলিশ কর্মকর্তা।

Manual5 Ad Code

পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে। পরে সিলেট জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম, শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় পরিচয় পর্ব শেষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com