• সিলেট, রাত ১২:৫৮, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৭০ জনকে হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
সিলেটে ৭০ জনকে হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

Manual1 Ad Code

সিলেটে ৭০ জনকে হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

অনলাইন ডেস্ক

সিলেট মহানগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন ডিবি-সাইবার ক্রাইম ইউনিট উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উপস্থিতিতে প্রকৃত মালিকদের নিকট ফোনগুলো হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

 

পুলিশ জানায়, বিভিন্ন কারণে হারানো মোবাইল ফোনের সাধারণ ডায়েরি (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে প্রতি মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন।

পুলিশ কমিশনারের তত্ত্বাবধান এবং টিমের আন্তরিক প্রচেষ্টায় সিলেট মহানগরের ছয়টি থানার ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। অদ্য কমিশনার মহোদয় উপস্থিত থেকে ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। বাকি ২০টি ফোন ইতোমধ্যে মালিকগণ স্ব-উদ্যোগে সংগ্রহ করেছেন।

Manual7 Ad Code

হারানো মোবাইল ফিরে পাওয়ায় নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের এই কার্যক্রমের প্রশংসা জানিয়েছেন। অনেকে প্রিয় মোবাইল ফোনটি হাতে পেয়ে আবেগপ্রবণও হয়েছেন।

Manual4 Ad Code

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “আমাদের মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ছয়টি থানার জিডি সংক্রান্ত হারানো মোবাইল দ্রুততম সময়ে মালিকদের নিকট ফেরানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তিনি সাধারণ নাগরিকদের আরও সচেতনভাবে মোবাইল ব্যবহার ও সংরক্ষণের পরামর্শও দিয়েছেন।

 

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জান-মালের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে সর্বদা সজাগ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com