• সিলেট, রাত ৪:১৪, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে ১০ কেজি করে চাল পেল পৌরসভার দেড় হাজার পরিবার

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
বিশ্বনাথে ১০ কেজি করে চাল পেল পৌরসভার দেড় হাজার পরিবার

Manual8 Ad Code

বিশ্বনাথে ১০ কেজি করে চাল পেল পৌরসভার দেড় হাজার পরিবার

অনলাইন ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১৪ মার্চ) সকালে অস্থায়ী পৌর কার্যালয় প্রাঙ্গনে পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের অসহায়-দরিদ্র ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হয়।

Manual5 Ad Code

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ লুৎফুর রহমান।

Manual6 Ad Code

এসময় তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সরকারি নির্দেশনা মোতাবেক ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশ্বনাথ পৌরসভার ১৫শত ৪৯টি পরিবারের সদস্যদের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

ভিজিএফের চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার এসআই বাবুল সিং, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার লোহ তালুকদার, উপ-কর আদায়কারী নাজির হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সদস্য মাওলানা শহিদুর রহমান, সুজিত দেব, পৌর মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন প্রমুখ নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com