• সিলেট, ভোর ৫:২৪, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসিক’র যে বিভাগের কর্মীরা পেলেন তারেক রহমানের ঈদ উপহার

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
সিসিক’র যে বিভাগের কর্মীরা পেলেন তারেক রহমানের ঈদ উপহার

Manual8 Ad Code

সিসিক’র যে বিভাগের কর্মীরা পেলেন তারেক রহমানের ঈদ উপহার

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Manual1 Ad Code

 

 

রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকার চেক গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

Manual3 Ad Code

এসময় সিসিকের কর্মীদের ঈদ উদযাপনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, যিনি সারা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের পাশে দাঁড়ান।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট নগরবাসীর কল্যাণ ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন। পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে এই অনুদান তাঁর মানবিকতারই আরেকটি দৃষ্টান্ত।

 

 

অনুদানের চেক হস্তান্তরকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

 

এ সময় সিসিক প্রশাসক সিলেটের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকেও ধন্যবাদ জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com