• সিলেট, রাত ৯:৫৫, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার সিলেট আদালতে উঠবেন মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত জুন ২৩, ২০২৬
বৃহস্পতিবার সিলেট আদালতে উঠবেন মন্ত্রী আরিফ

Manual5 Ad Code

বৃহস্পতিবার সিলেট আদালতে উঠবেন মন্ত্রী আরিফ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বুধবার (২৪ জুন) সিলেট আসছেন। ৪ দিনের এই সরকারি সফরে মন্ত্রী সিলেট মহানগর এবং তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আর বৃহস্পতিবার তিনি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিবেন।

 

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি জানিয়েছেন তার একান্ত সচিব (উপসচিব) বিজন কুমার সিংহ।

Manual7 Ad Code

 

জানা গেছে, ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম প্রধান আসামি মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই ঘটনায় যুবলীগের একজন নেতা নিহত ও ২৯ জন আহত হন।

 

 

মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছ। ইতিপূর্বে তারা সবাই জবানবন্দী দিয়েছেন এবং নিজেদের নির্দোষ দাবি করেছেন। বর্তমানে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে। মামলায় মোট ৬৭ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

 

Manual3 Ad Code

৪ দিনের এই সফরে মন্ত্রী আরিফ মামলায় হাজিরা ছাড়াও সিলেট জেলা প্রশাসন, সিলেট সদর উপজেলা প্রশাসন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

 

 

তিনি শনিবার (২৭ জুন) রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com