টিলাগড় শাহ মদনী ঈদগাহে ঈদুল ফিতরের জামাত যখন
নিউজ ডেস্ক
সিলেট নগরীর টিলাগড়স্থ শাহ মদনী ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে আট ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
রবিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মদনী ঈদগাহ কমিটির মুতওয়াল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী।
নামাজে ইমামতি করবেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী।
অধ্যাপক সৈয়দ মকসুদ আলী আরও জানান, বৈরী আবহাওয়া বিবেচনায় মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য সকল ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।