• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে পাথর ও বালু মহাল নিয়ে সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
জৈন্তাপুরে পাথর ও বালু মহাল নিয়ে সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক

Manual1 Ad Code

জৈন্তাপুরে পাথর ও বালু মহাল নিয়ে সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক

জৈন্তাপুর প্রতিনিধি

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার বন্ধ থাকা পাথর কোয়ারি ও বালু মহালগুলো চালুর বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস প্রদান করেন।

সভায় মন্ত্রী বলেন, “সারী নদীর লালাখাল সারী-৩ বালুমহালের আইনি জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া শ্রীপুরসহ জেলার অন্যান্য পাথর কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বদরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) আব্দুল্লাহ আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব এবং জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম লস্কর এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।

Manual1 Ad Code

সভায় মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলোর পর্যায়ক্রমে সংস্কার, স্থায়ী সিএনজি স্টেশন এবং দরবস্ত এলাকায় একটি মিনি ট্রাক টার্মিনাল নির্মাণ করা হবে।

Manual5 Ad Code

 

পাহাড় কাটা ও জমির উপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে পরিবেশ অধিদপ্তরকে অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি।, মাদক নির্মূল ও চোরাচালান রোধে কঠোর হওয়ার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে মন্ত্রী বিভিন্ন মাদ্রাসায় আর্থিক অনুদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করেন।

Manual3 Ad Code

এসময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ, সেক্রেটারি আবদুল হাফিজ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বারসহ স্থানীয় আলেম-উলামা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com