• সিলেট, সকাল ৮:১৮, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

Manual2 Ad Code

বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

বরাবরের মত এবারও বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এই মসজিদে ঈদের নামাজ আদায় করতে শনিবার (২১ মার্চ) ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। মসজিদের দুই পাশে করা অস্থায়ী প্যান্ডেলেও নামাজ আদায় করেন মুসল্লিরা।

Manual8 Ad Code

মুসল্লিদের আধিক্যের কারণে প্রতিবছরের মত এবারও ঈদ-উল-ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে এই মসজিদে। সকাল সাড়ে ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: খালিদ।

প্রথম জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সকাল ৮টা ১৫ মিনিটে শুরু হয় দ্বিতীয় জামাত। এই জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো: নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো: এনামুল হক।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com