• সিলেট, বিকাল ৪:১৩, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিরোধীদল নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিরোধীদল নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি

Manual7 Ad Code

সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিরোধীদল নেতা: কালো ছায়া থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক : মহান জাতীয় সংসদদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ভয়ের সংস্কৃতি যেভাবে তৈরি হয়েছিল তা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা সাংস্কৃতি, অর্থনৈতিক সবদিক দিয়ে তলানীতে পড়ে গিয়েছিলাম। জাতি তা থেকে উঠে এসেছে কিন্তু ঘুরে দাঁড়ায়নি। আমাদের তা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এখনও কালো ছায়া রয়ে গিয়েছে। মাত্রা যাই হোক সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা বিরাজ করছে। তিনি রোববার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়কালে একথা বলেন।

ডা. শফিক বলেন, একসময় রাজনীতিবিদ এর নাম শুনলে মানুষ ভিন্ন এক শ্রদ্ধার জায়গা থেকে তাদের মনে করতো কিন্তু রাজনীতিবিদরা তাদের কর্মকান্ডের কারণে তা হারিয়ে ফেলেছেন। কথার সাথে কাজের মিল পাওয়া যায় না। তখন মানুষের মনে তা নিয়ে কেবল অশ্রদ্ধা তৈরিই হয় না, ক্ষোভও তৈরি হয়। রাজনৈতিক প্রতিষ্ঠান যতক্ষণ কথায় ও কাজে মিল রেখে জাতিকে আস্থায় নিয়ে আসতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না একটি ভালো জাতি গঠন করতে পারবো।
এই জায়গা তৈরি করার মৌলিক দায়িত্ব রাজনীতিবিদদের, তাদের জায়গায় রেখে সোজা পথে চলানোর কাজ সাংবাদিকদের। কিন্তু সেই সাংবাদিকতাও আজ প্রশ্নবিদ্ধ। সবাই নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিকতায় সমাজ ও বিবেকের প্রতিধ্বনি লক্ষ করা যায় না। তিনি সাংবাদিকদের হারানো ঐতিহ্য কীভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে চিন্তা করা ও উদ্যোগ নেওয়ার জন্য আহবান করেন।

Manual2 Ad Code

এসময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর মু. ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, আঞ্চলিক টিম সদস্য আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন ছাড়াও অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। ডা. শফিক এসময় সাংবাদিকদের সাথে কুলশবিনিময় করেন, তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com