• সিলেট, দুপুর ১২:০২, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে অ*ভি*যা*নে ১ কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জ ব্দ

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
হবিগঞ্জে অ*ভি*যা*নে ১ কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জ ব্দ

Manual1 Ad Code

হবিগঞ্জে অ*ভি*যা*নে ১ কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জ ব্দ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১ কোটি টাকা মুল্যের ভারতীয় জিরা; ঔষুধ ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। গত ২৪ ঘন্টায় সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসময় পরিবহনের কাজে জড়িত ১টি মাহিন্দ্র ট্রাক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ হরিণছড়া বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাক আসতে দেখে বিজিবি টহল দল সেটিকে থামানোর জন্য সংকেত দেয়। ট্রাকচালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় নিম্নমানে কসমেটিকসসহ ট্রাকটি জব্দ করা হয়।

Manual6 Ad Code

এছাড়া বিজিবির আরেকটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন মিনি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে গাড়িটিতে থাকা কীটনাশক ও সারের বস্তার সুকৌশলে লোকানো ভারতীয় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও অবৈধ ব্যথানাশক, চেতনানাশক ঔষধ এবং রং ফর্সাকারী নিম্নমানের অবৈধ কসমেটিকস উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

অপর আরেকটি অভিযানে একই স্থান থেকে সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল এবং পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির সিজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual5 Ad Code

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com