• সিলেট, সন্ধ্যা ৬:২২, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জেট ফুয়েলের দাম লিটারে বাড়লো ৯০ টাকা

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়লো ৯০ টাকা

Manual8 Ad Code

জেট ফুয়েলের দাম লিটারে বাড়লো ৯০ টাকা

 

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই হিসাবে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।

Manual5 Ad Code

মঙ্গলবার কমিশনের আদেশক্রমে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

Manual4 Ad Code

বিইআরসি বলছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

এর আগে চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com