গোলাপগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ধারাবহরস্থ (একমাইল) প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক এনাম।
সদস্য সচিব ইমরান আহমদের পরিচালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাধারণ সদস্য জাকারিয়া তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হারিছ আলী, সদস্য সাকিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের এক অনন্য প্রতীক। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার যে অদম্য চেতনায় উজ্জীবিত হয়েছিল, তা আজও আমাদের পথ দেখায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন যেখানে সত্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠিত হবে।
আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। একই সাথে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন, সততা ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। তাহলে স্বাধীনতার প্রকৃত স্বার্থকতা অর্জিত হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সদস্য সেলিম হাসান কাওছার, শফিক উদ্দিন আহমদ, জাকারিয়া আবুল, জাবেদ মাহবুব, ছাইম ইবনে আব্বাস প্রমুখ।