• সিলেট, রাত ১:১০, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬
আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ

Manual5 Ad Code

আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, মদ ও চোরাচালেন ব্যবহৃত ট্রাক। এসব পণ্য সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual5 Ad Code

শনিবার (২৮ মার্চ) দিনভর পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি।

Manual6 Ad Code

বিজিবি’র লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন ভাঙ্গারী মালামাল বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। ট্রাকটির ভাঙ্গারী মালামালের নিচে থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

এছাড়া একই উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com