• সিলেট, ভোর ৫:৩৮, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে শাহ তাজুলের কোরআন শরীফ বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
বিশ্বনাথে শাহ তাজুলের কোরআন শরীফ বিতরণ

Manual8 Ad Code

বিশ্বনাথে শাহ তাজুলের কোরআন শরীফ বিতরণ

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এবং তারুণ্যদীপ্ত সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘প্রজেক্ট আল কোরআন বিতরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পৌর শহরের ‘বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে’ ৩৫ কপি নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এরপূর্বে আরও ৬ ধাপে উপজেলা-পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ও এতিমখানায় নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আর ৭ম ধাপে সংগঠনটির ব্যবস্থাপনায় বিশ্বনাথ পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের কৃতি সন্তান ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের উদ্যোগে নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) পৌর শহরের বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের হাতে উপহারের ওই ৩৫ কপি নূরানী কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের সেক্রেটারী কামরুল ইসলাম দুলাল, সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, বর্তমান সহ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক আল হাদী প্রমুখ নেতৃবৃন্দ। এব্যাপারে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউ.কের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের ট্রাস্টি শাহ তাজুল ইসলাম বলেন, আমি আমৃত্যু ইসলামিক ও সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত রাখতে চাই।

 

Manual3 Ad Code

এজন্য প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা। আর কোরআন শরীফ বিতরণ কার্যক্রমে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ আমাকে সহযোগীতা করায় তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

এদিকে কোরআন শরীফ বিতরণের মতো মহতি কাজে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’কে পাশে রাখায় সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com