• সিলেট, দুপুর ১:০১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

অবশেষে হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বেশ কয়েক দিনের জল্পনা কল্পনা শেষে মঙ্গলবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে উক্ত পদে নিয়োগ দেয় সরকার।

Manual5 Ad Code

তিনি জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Manual5 Ad Code

নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ উপনির্বাচনে হবিগঞ্জ জেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় তৎকালীন এমপি মো. আবু জাহির পত্নী আলেয়া আক্তার। একই বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগেই স্বামীর সঙ্গে তিনিও আত্মগোপন করেন। আত্মগোপনে থেকেই ১৩ আগস্ট তিনি উক্ত পদ হারান। এরপর থেকে উক্ত পদটি শূন্য হয়ে পড়ে।

অন্তর্বর্তীকালীন সরকার জেলা পরিষদ প্রশাসক পদে জেলা প্রশাসককে দায়িত্ব দেয়। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বর্তমান সরকার দেশব্যাপী জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয়। এমতাবস্থায় উক্ত পদের জন্য দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক। বেশ কয়েক দিন ধরেই উক্ত পদটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল।

অবশেষে হবিগঞ্জ জেলা পরিষদে প্রশাসক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিবকে নিয়োগ দেয়। এতে জেলা পরিষদের কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com