• সিলেট, দুপুর ১২:২৮, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অ জ্ঞা ন পা র্টি র খ প্প রে ব্যবসায়ী, পৌনে ৪ লাখ টাকা ছি নি য়ে নেয়ার অ ভি যো গ

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
সিলেটে অ জ্ঞা ন পা র্টি র খ প্প রে ব্যবসায়ী, পৌনে ৪ লাখ টাকা ছি নি য়ে নেয়ার অ ভি যো গ

Manual2 Ad Code

সিলেটে অ জ্ঞা ন পা র্টি র খ প্প রে ব্যবসায়ী, পৌনে ৪ লাখ টাকা ছি নি য়ে নেয়ার অ ভি যো গ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ লাখ ৮০ হাজার টাকা হারিয়েছেন মাসুদ আহমেদ (৪১) নামের এক ব্যবসায়ী। গত ৩১ মার্চ (মঙ্গলবার) রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সিলেট কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা সিএনজি চালকসহ ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মাসুদ আহমেদ ছাতক উপজেলার কালারুকা গ্রামের মৃত সামছুন নূরের ছেলে। বর্তমানে তিনি নগরীর কলাপাড়া, শেখঘাট এলাকায় বসবাস করছেন।

এজাহারে মাসুদ আহমেদ উল্লেখ করেন, গত ৩১ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যবর্তী সময়ে তিনি বন্দরবাজারস্থ লালবাজার প্রবেশ রাস্তার পাশ থেকে শাহপরান (রহঃ) থানাধীন মর্ডাণ গেইট যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশার পিছনের সিটে ওঠেন। তখন গাড়ির সামনের সিটে চালকসহ অজ্ঞাতনামা আরও একজন বসা ছিলেন।

সিএনজিটি কিছুটা সামনে যাওয়ার পর যাত্রী বেশে আরও ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি পিছনের সিটে মাসুদ আহমেদের পাশে এসে বসে। তারা গাড়িতে ওঠার পরপরই তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, অজ্ঞান পার্টি চক্রটি তাঁকে নির্দিষ্ট গন্তব্যে না নিয়ে বিভিন্ন স্থানে ঘুরায় এবং পরবর্তীতে গোয়াইনঘাট থানা এলাকার একটি অজ্ঞাত নির্জন স্থানে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফিরে আসলে তিনি দেখেন তাঁর সাথে থাকা ব্যাগ এবং ব্যবসায়িক নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা গায়েব।

Manual6 Ad Code

তিনি অভিযোগ করেন, সিএনজি অটোরিকশার চালক ও ওই ৪ যাত্রী সুপরিকল্পিতভাবে বিষাক্ত চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তাঁর হিতাহিত জ্ঞান নষ্ট করে এই বিপুল পরিমাণ অর্থ লুট করেছে। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় পরিচিতরা খবর পেয়ে গোয়াইনঘাটের হরিপুর এলাকা থেকে তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।

Manual6 Ad Code

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual6 Ad Code

এব্যাপার কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের কপি এখনও পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com