• সিলেট, রাত ১২:২৯, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমধ্যসাগরে অভিবাসী মৃ ত্যু এক হাজার ছাড়ালো

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫
ভূমধ্যসাগরে অভিবাসী মৃ ত্যু এক হাজার ছাড়ালো

Manual6 Ad Code

ভূমধ্যসাগরে অভিবাসী মৃ ত্যু এক হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের মৃত্যু যেন অব্যাহতই আছে। চলতি বছর এই বিপজ্জনক যাত্রায় প্রাণ হারানো মানুষের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রতিটি নতুন দুর্ঘটনার সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে। আইওএমের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভূমধ্যসাগরীয় রুটে এটি এক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ সময়।

 

Manual1 Ad Code

বেঁচে যাওয়াদের বরাতে আইওএম জানায়, ডুবন্ত নৌকাটিতে ৪৯ জন অভিবাসী ও শরণার্থী ছিলেন, তাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং দুই জন নারী। প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে যাত্রার ছয় ঘণ্টা পর ইঞ্জিন বিকল হয়ে যায়। ছয় দিন সাগরে ভেসে থাকার পর মাত্র সাত জনের জীবন রক্ষা পায়— তাদের মধ্যে সুদানের চার জন, নাইজেরিয়ার দুই জন এবং ক্যামেরুনের একজন। বাকি ৪২ জন এখনো নিখোঁজ, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

আইওএম জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা, খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। সংস্থাটি আরও বলেছে, “সুরমান এবং ল্যাম্পেডুসার সাম্প্রতিক দুর্ঘটনার পর এই নতুন ট্র্যাজেডি আবারও প্রমাণ করছে— ভূমধ্যসাগরীয় রুট এখনো বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন পথ।” সংস্থাটি আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ তৈরি এবং উদ্ধার তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com