• সিলেট, সকাল ৯:৫৭, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকট

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকট

Manual8 Ad Code

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকট

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো নাসির উদ্দিন বুধবার (১ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

 

 

সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, চক্ষু সেবা কেন্দ্র (আই কর্ণার), অন্তঃবিভাগ এবং ওষুধের স্টোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা পরিদর্শন করেন। তিনি সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান বজায় রাখতে ও আরও উন্নয়নের লক্ষ্যে কর্মরতদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শন শেষে ডা. মো নাসির উদ্দিন বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সেবার পরিবেশ ও চিকিৎসকদের আন্তরিকতা প্রশংসনীয়। প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেবার এই মান বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষ যাতে হয়রানিমুক্ত চিকিৎসা পায়, সেদিকে সর্বদা সজাগ থাকতে হবে।

Manual2 Ad Code

 

হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুক জানান, গত ঈদের আগে হাসপাতালে ৮ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন, যা চিকিৎসা সেবায় গতি এনেছে। তবে বর্তমানে হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকট প্রকট। এছাড়া জরুরি ভিত্তিতে একটি নতুন অ্যাম্বুলেন্স এবং একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রয়োজন।

Manual1 Ad Code

 

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনে চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় এবং স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে বিস্তারিত জানানো হয়েছে।

 

ডা. ফারুক আশা প্রকাশ করে বলেন, আমরা প্রতি মাসেই সংশ্লিষ্ট দপ্তরে হাসপাতালের সমস্যা ও চাহিদার কথা জানাই, কিন্তু দীর্ঘ সময় কোনো প্রতিকার মেলেনি। তবে এবার আমি অত্যন্ত আশাবাদী, কারণ সমস্যার বিষয়গুলো সরাসরি মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে অবহিত করেছি এবং লিখিতভাবে জানিয়েছি। আশা করছি শীঘ্রই এসব সংকটের সুফল আসবে এবং জৈন্তাপুরের মানুষ আরও উন্নত সেবা পাবে।

 

Manual3 Ad Code

পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com