• সিলেট, সকাল ১০:২১, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচারক ছুটিতে: এমসি কলেজ ছাত্রবাসে গৃহবধূ ধ.র্ষণ মামলার যুক্তিতর্ক হয়নি

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
বিচারক ছুটিতে: এমসি কলেজ ছাত্রবাসে গৃহবধূ ধ.র্ষণ মামলার যুক্তিতর্ক হয়নি

Manual6 Ad Code

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া দুই মামলার যুক্তিতর্ক রবিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের বিচারক ছুটিতে থাকায় তা হয়নি। ফলে মামাদুটি নিয়ে পূর্বনির্ধারিত যুক্তিতর্ক উপস্থাপন করা সম্ভব হয়নি এবং নতুন তারিখও নির্ধারিত হয়নি।

Manual5 Ad Code

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান জানান, বিচারক ছুটিতে থাকায় আজ আদালতে বিচার কার্যক্রম হয়নি। আগামী মঙ্গলবার বিচারক দায়িত্বে ফিরলে ওই দিনই দুই মামলার পরবর্তী শুনানির বিষয়ে সিদ্ধান্ত হবে।

আদালত সূত্র জানায়, আলোচিত দুই মামলায় ইতোমধ্যে গৃহবধূ, তার স্বামী, আসামিদের জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তা, এমসি কলেজের অধ্যাপক এবং ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায় ঘোষণার তারিখ ধার্য করার কথা ছিল।

Manual7 Ad Code

মামলার তদন্তে জানা যায়, গ্রেপ্তারের পর আটজন আসামিকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। এতে প্রধান আসামি সাইফুর রহমান, তারেকুল ইসলাম তারেক, শাহ মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্কর ধর্ষণের কথা স্বীকার করেন। রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান সহায়তার কথা স্বীকার করেন। সন্দেহভাজন দুই আসামিও জবানবন্দি দিয়েছেন। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।

ধর্ষণের রাতে এমসি কলেজ ছাত্রাবাসে প্রধান আসামি সাইফুর রহমানের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়। পরে শাহ মো. মাহবুবুর রহমান রনিকেও ওই মামলায় আসামি করা হয়।

২০২০ সালের ৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ছাত্রলীগের আট নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা, শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। ১৭ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে ৫২ জনকে সাক্ষী রাখা হয়। ঘটনা ঘটার মাত্র দুই মাস আট দিন পর অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল।

Manual8 Ad Code

বিচারক ফিরলে আগামী মঙ্গলবার মামাদুটির শুনানির পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com