• সিলেট, রাত ৯:০৬, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দিনদুপুরে ছি ন তা ই য়ে র শিকার শিক্ষক

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
সিলেটে দিনদুপুরে ছি ন তা ই য়ে র শিকার শিক্ষক

Manual2 Ad Code

সিলেটে দিনদুপুরে ছি ন তা ই য়ে র শিকার শিক্ষক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটে দিন দুপুর ছিনতাইকারীর কবলে পড়েছিলেন এক কলেজ শিক্ষক। তিন বছরের ছেলের গলায় চাকু ধরে তার পকেট থেকে নগদ বিশ হাজার টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে ওই সিএনজিচালকসহ ছিনতাইকারী।

ঘটনা শনিবার (৪ এপ্রিল) বিকালের। পৌণে ৩টার দিকে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার জন্য তিন বছরের ছেলেকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বসেছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা।

অটোরিকশাটিতে আগে থেকেই ড্রাইভারের সাথে আরেকজন প্যাসেঞ্জার ছিলেন। যাত্রা শুরুর মিনিটখানেকের মধ্যে ওই অটোতে উঠেন আরেক যাত্রী।

Manual6 Ad Code

আরও কিছুদূর যাওয়ার পর হঠাৎ একজন তার সন্তানের দিকে চাকু ধরে কথা না বলার নির্দেশ দেয়। রেজা চমকে উঠে নিজের সন্তানকে জড়িয়ে ধরলে পকেট হাতড়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

তাকে শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও ড্রাইভার আরও কিছুদূর নিয়ে ব্রেক করে নামিয়ে দিয়ে তারা দ্রুত কেটেপড়ে।

বিষয়টি তিনি নিজের ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে প্রকাশ করার সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

অনেক ফেসবুক ইউজার পুলিশের দিকে আঙ্গুল তুলে নানান প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তারা চুরি-ছিনতাই ঠেকাতে নানান পদক্ষেপ নিলেও কেন প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটছে তা জানতে চেয়েছেন। কেউ কেউ প্রকাশ করেছেন উদ্বেগ উৎকন্ঠা।

Manual1 Ad Code

এদিকে ওহি আলম রেজা এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি জিডি দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সিলেটভিউকে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com