• সিলেট, বিকাল ৫:৩১, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সড়কে ৯০ দিনে ৮৩ জনের প্রাণহানী

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
সিলেটের সড়কে ৯০ দিনে ৮৩ জনের প্রাণহানী

Manual3 Ad Code

সিলেটের সড়কে ৯০ দিনে ৮৩ জনের প্রাণহানী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual8 Ad Code

 

চলতি বছরের প্রথম তিন মাসে সিলেট বিভাগের বিভিন্ন সড়কে ৮৩ জনের প্রানপ্রদীপ নিভেছে। আহত হয়েছেন ১২৭ জন। এর মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের বড় অংশ ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।

শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিসচার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বিভাগে জানুয়ারি ও ফেব্রুয়ারির চেয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি ছিল মার্চ মাসে। ওই মাসে বিভাগে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন ১০ জন।

নিসচা সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিলেট বিভাগে ৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জে ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজারে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। হতাহতদের বড় অংশ ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।

Manual6 Ad Code

 

এই তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া সিএনজিচালিতি অটোরিকশা ও লেগুনার ১৬টি দুর্ঘটনায় ২০ জন ও অন্য যানবাহনের ২১টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে গত মার্চ মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত, মৌলভীবাজারে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৬ জন আহত ও হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার এ প্রতিবেদন তৈরি করেছে।

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com